আমি আমার
বাঁকে বাঁকে হাটি,কত হিমালয় ছুটি
মন ঝংকারে সাজে,
খুঁজি গ্রন্থ পুঁথি,সুরের গীতি
বক্ষের তরে বাজে!
এই ব্যক্ত গানে, হারায় মন প্রাণে
সুর দুয়ার খুলে,
কত স্মৃতি মাখামাখি, রয়েছে বাকি
স্বপ্ন কথা বলে।
হারিয়ে যাবো বুঝি,পথ মাঝে খুঁজি
ঝলকানো আলোর দেশ,
বিহঙ্গ হয়ে ডালে, স্নিগ্ধ প্রভাত কালে
ছুটি আরামে বেশ!
যাহা দেখিয়া, মনে আঁকিয়া
ভাবনার তলে মিশি,
গহীন হতে গহীনে, একটু আলোড়নে
হেরি মুগ্ধ শশী।
ব্রত তব যাহা,পাবো কি তাহা
উদিল ব্যক্ত মনে,
সুরের পরে সুর হারিয়ে
পথিক হয়ে হাত বাড়িয়ে
অপেক্ষার ক্ষণে ক্ষণে।
এভাবে চলি, নিত্য কথা বলি
অন্তর কালি দিয়ে,
জ্ঞানীদের সনে, থাকি প্রাণে প্রাণে
সঙ্গ তাদের নিয়ে।।