১. Crvs কি এবং এটি দ্বারা কি হবে?
Crvs এমন এক সার্ভার যার মাধ্যমে আমরা একটি Web portal এর মাধ্যমে একটা শিক্ষাব্যবস্থার সকল তথ্য সহজেই জানতে পারবো। যেমন ধরুন একজন শিক্ষার্থী কত সালে কোন স্কুলে ভর্তি হলো। কত সালে কোন ক্লাসে ছিল এবং তার রেজাল্ট কি ছিল ঐ সালে। তাছাড়া সে কত বছর উপবৃত্তি পেয়েছে। তিনি পড়াশুনা থেকে ঝড়ে পড়লো কিনা বা, সে এক স্কুল রেখে অন্য স্কুলে চলে গিয়েছে কিনা। অর্থাৎ তার একাডেমিক সকল তথ্য এই সার্ভারে গচ্ছিত থাকবে। তাই প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি "ইউনিক আইডি" নাম্বার বরাদ্দ থাকবে। যে নাম্বার তার শিক্ষার পরিচয় নাম্বার। যেমন, একজনের জাতীয় পরিচয় নম্বর থাকে। যার কারণে সে এই দেশের নাগরিক। তেমনি এই ইউনিক আইডি (UID) এর মাধ্যমে জানা যাবে সে এই দেশের শিক্ষার্থী। মনে রাখবেন যে, এই সিস্টেম পুরোপুরি চলমান হলে তখন আর Manual কোনো কিছু তেমন থাকবে না। যেমন, উপস্থিতি এই সার্ভারের মাধ্যমে দেওয়া হবে। এতে করে সহজেই বের করা যাবে ঐ শিক্ষার্থীর বার্ষিক উপস্থিতি। আলাদা করে শিক্ষার্থীর তথ্য সাবমিট করতে হবে না। হাতে লিখে দিতে হবে না TC. মোট কথা সকল কাজ হবে এই সার্ভারে।
২. Crvs এ কাজ করার জন্য প্রথমে যা যা অবশ্যই করতে হবেঃ
১. শিক্ষকের স্বাক্ষর দিতে হবে।
২. শিক্ষার্থীর ছবি সংরক্ষণ করতে হবে। চেষ্টা করতে হবে যে, শিক্ষার্থীর ছবির Background যেন, সাদা হয়।
৩. শিক্ষার্থীর পিতা ও বিশেষ করে মাতার মোবাইল নম্বর সংরক্ষণ ও এন্ট্রির সময় সঠিক ভাবে এন্ট্রি করা।
৪. ইংরেজি জন্মসনদ না থাকলে তাকে ইংরেজি জন্মসনদ ইউপি থেকে করে আনতে বলতে হবে।
৫. জন্মসনদে কোনো ভুল পরিলক্ষিত হলে, তা অভিভাবক কে জানাতে হবে।
৬. কোনো তথ্য বাদ থাকলে তা সংরক্ষণ করতে হবে।
কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
১. অবশ্যই শিক্ষার্থীর তথ্য এটিও স্যারের কাছে পাঠানোর আগে ফাইনালি সকল শিক্ষার্থীর প্রতিবেদন Download করবেন এবং প্রিন্ট করবেন। তারপর তা সকল শিক্ষক মিলে চেক করবেন যেন, সকল শিক্ষার্থীর তথ্য (নাম,রোল,শ্রেণি,বাবা ও মার নাম,মোবাইল নাম্বার ঠিক) ঠিক আছে কিনা।
২. অবশ্যই শিক্ষার্থীর বর্তমান ছবি দেওয়ার চেষ্টা করবেন এবং স্পষ্ট ভাল ছবি দিবেন। কারণ এই ছবি দিয়ে তাদের আইডি কার্ড তৈরি হবে।
৩. শিক্ষার্থীর লিঙ্গ,ধর্ম এবং ঐ শিক্ষার্থীর ছবি কিনা ভাল করে চেক করবেন। কেননা, কারো নাম ছেলে হয়েও মেয়ের মতো এবং মেয়ে হয়ে ছেলের মতো। যার ফলে ভুল হতে পারে। তাই প্রিন্ট করে দেখা ভাল।
৪. কোনো শিক্ষার্থীর তথ্য Ateo sir এর কাছে পাঠানোর পর ভুল নজরে আসলে তা ঠিক করতে হবে। এভাবে একজন শিক্ষার্থীকে বিপদে ফেলা যাবে না। এই জন্য Ateo sir কে কল করে আপনার স্কুলের ইউনিক আইডির তথ্য ফেরত দেওয়ার জন্য বলবেন। অন্যথায় ঐ শিক্ষার্থীর ভুল থেকেই যাবে। যদিও পরে সমাধান করা যাবে।
৫. যদি আপনার স্কুলে ৪+ শিক্ষার্থী ভর্তি থাকে। তবে, তাদের এন্ট্রি করার সময় শ্রেণি=প্রাক-প্রাথমিক দিবেন এবং শাখা ৪+ প্রাক-প্রাথমিক দিবেন। অবশ্যই কাজটি Mobile Apps দিয়ে করবেন। তাছাড়া Website দিয়ে করতে পারবেন। তবে, প্রধান শিক্ষক এর আইডি থেকে একাডেমিক কনফিগারেশন থেকে প্রাক-প্রাথমিক ৪+ শাখা সেট করে করা যাবে। তাই Apps দিয়েই করা ভাল।
৬. মাধ্যমিক বিদ্যালয়ে সাদা background বাধ্যতামূলক। কিন্তু প্রাথমিকে এইরকম কিছু বলা হয়নি। তাছাড়া সাদা background দিলে সব দিক থেকে ভাল হয়। কেননা, uid card এর ছবিও অনেক সুন্দর দেখা যায়। তাই আমার সর্বসাকুল্যে অনুরোধ যে, সাদা background দেওয়ার চেষ্টা করবেন।
প্রাথমিক বিদ্যালয়ের অনেক বিশেষজ্ঞ স্যার,ম্যাম আছে এই গ্রুপে। যেকোনো বিদ্যালয় সংক্রান্ত সকল সমস্যা সমাধানের জন্য whatsapp group এ মেসেজ করতে পারেন। আশা করি সকল সমস্যার সমাধান দিতে ও নিতে পারবেন।। নিচে ক্লিক করে Whatsapp Group এ যুক্ত হোনঃ
https://chat.whatsapp.com/ErSCwgUihg69beJOjWeMxD