১. এন্ট্রি দেওয়ার সময় জন্মনিবন্ধন দিয়ে সার্চ করলে API for BRN is not responding possible reason: Api calling method may be changed/Api Down/Internal failure. Please Contract With DPE Administrator.. এই লেখা আসে। করণীয় কি?
জন্মনিবন্ধন চেক করার নিয়ম দেখুনঃ
সমাধানঃ প্রায় এই সমস্যাটি সার্ভারের সমস্যার কারণে দেখা যেতে পারে। তাই প্রথমে কয়েকবার সার্চ অপশনে ক্লিক করবেন। যদি না হয় একটু কষ্ট করে ঐ শিক্ষার্থীর জন্মনিবন্ধন নং মিলিয়ে দেখুন। প্রয়োজনে, জন্মনিবন্ধন সার্ভারে গিয়ে দেখুন অনলাইন করা আছে কিনা। যদি হার্ড কপির সাথে জন্মনিবন্ধন নং মিলে অথবা, জন্মনিবন্ধন সার্ভারে থাকে খুঁজে পাওয়া যায় তবে, বুঝবেন এটা সার্ভারের সমস্যা।
এটা দ্বারা বুঝাচ্ছে যে, Crvs এর সার্ভারের সাথে জন্মনিবন্ধন এর সার্ভারের সাথে কানেক্ট করতে পারছে না। যার কারণে বলা হচ্ছে আপনার দেওয়া তথ্য API ( যার মাধ্যমে অন্য সার্ভার থেকে তথ্য আনা হয়) সিস্টেমের মাধ্যমে BRN (Birth Registration Number) সিস্টেম কানেক্ট করতে পারছে না। কারণ এই তথ্য BRN সাইট Response (গ্রাহ্য) করছে না এবং Internal failure অর্থাৎ ভিতরে কোনো ত্রুটি আছে তাই এমন আসছে। আপনি তাই Admin এর সাথে যোগাযোগ করুন। এমনটি সার্ভার আপনাকে জানাচ্ছে।
২. তাহলে এর সমাধান কি?
উত্তরঃ সমাধান হলো সার্ভারকে অনেক বার কমান্ড দিতে হবে যাতে সার্ভার Response করে। অর্থাৎ আপনি ৭-৮ বার চেষ্টা করুন। না হলে পরে চেষ্টা করুন। কারণ সার্ভার যখন স্লো এবং ঠিক মতো কাজ করতে পারে না। একমাত্র তখনই এই লেখাটা আসবে। যদি সঠিক তথ্য থাকে তবে, অবশ্যই আসবে। প্রয়োজনে অন্য এন্ট্রি দিন।
আর অবশ্যই দেখবেন জন্মনিবন্ধন নং ও তারিখ ঠিক আছে কিনা।
বিঃ দ্রঃ যদি জন্মনিবন্ধন নং ভুল থাকে তাহলে অবশ্যই সঠিক নং ও তারিখ দিয়ে চেষ্টা করুন।
প্রাথমিক বিদ্যালয়ের অনেক বিশেষজ্ঞ স্যার,ম্যাম আছে এই গ্রুপে। যেকোনো বিদ্যালয় সংক্রান্ত সকল সমস্যা সমাধানের জন্য whatsapp group এ মেসেজ করতে পারেন। আশা করি সকল সমস্যার সমাধান দিতে ও নিতে পারবেন।। নিচে ক্লিক করে Whatsapp Group এ যুক্ত হোনঃ
https://chat.whatsapp.com/ErSCwgUihg69beJOjWeMxD
