ছোট ছোট আকারে কয়েকটি প্রশ্ন ও তার উত্তরঃ
১. Password ভুলে গেছি করণীয় কি?
Ateo sir দ্বারা Password Reset করে দিবেন। তিনি যদি না করে দেন তখন গ্রুপে বলুন কতৃপক্ষকে আমরা মেসেজ করে দিবো। মনে রাখবেন যে, Ateo Sir দ্বারা কাজাট করা সহজ ও দ্রত হবে। মনে রাখবেনঃ প্রত্যেক স্কুলের জন্য প্রধান শিক্ষকের নাম্বার দ্বারা আইডি তৈরি করা। সহকারির নামে করা যাবে না। সেই সাথে আইডি ভুলে গেলে Ateo sir দ্বারা password উদ্ধার করা উত্তম।
২. যদি কোনো কারণে তথ্য এন্ট্রিতে ভুল করে থাকি। অথবা, তথ্য ট্রন্সফার করার প্রযোজন এমন অবস্থায় কি করবো?
যদি কোনো কারণে তথ্য হালনাগাদে ভুল করে থাকেন তবে, ঐ তথ্যটি শুধু Ateo sir কে বা, ক্লাস্টারে প্রেরণ করবেন। তারপর তাকে ফোন করে বলবেন ফেরত দিতে। তিনি তথ্যটি ফেরত দিলে তা আবার তথ্য হালনাগাদ অপশনে পাবেন। তখন আবার তথ্যটি হালনাগাদ করা যাবে। তবে, নতুন এন্ট্রির ক্ষেত্রে তথ্য আপডেট অপশন থেকে কলম আইকন ব্যবহার করে তথ্যটি আপডেট করা যাবে।
সব তথ্য হালনাগাদ শেষ করুন। যে যে শিক্ষার্থী কাজ শেষে ভুল হবে। তাদের শুধু Ateo sir কে পাঠাবেন। তারপর ফোন করবেন সে যেন, আপনার স্কুলের তথ্য ফেরত দেন। তখন ফেরত দিলে আবার edit করতে পারবেন। তারপর edit করে সব শিক্ষার্থী তখন পাঠিয়ে দিবেন।
৩. যাদের পিতা বা, মাতার একজনের অথবা, উভয়ের NID নেই। তাদের গুলো কিভাবে এন্ট্রি দিবো
এখন, তাদের আপাদত সুযোগ নেই। প্রতিবছর এই রকম শিক্ষার্থীদের জন্য বিশেষ অপশন চালু করা হয়। যদি এই অপশন চালু হয় তখন এন্ট্রি করা যাবে। তাই অপেক্ষা করতে হবে। যদি শিক্ষার্থীর জন্মসনদ না থাকে বা, ইংরেজি করা না থাকে তবুও এই অপশন দ্বারা তাদের ্রন্ট্রি করতে হবে।
৪. নাম্বার ভুল আছে কিভাবে সংশোধন করবো?
সম্পর্ণ না পড়ে কাজ করলে ভুল হবেই। তাই সম্পর্ণ পড়ুন।
আপনি নাম্বার সংশোধন এর জন্য Ateo sir কে তথ্য দিন সে নাম্বার সংশোধন করে দিবে।
★অবশ্যই পাঠ্য★
Ateo sir ছাড়াই অতি সহজে নাম্বার পরিবর্তন করতে পারেন।
১. প্রথমে আপনি ঐ শিক্ষার্থী ট্রান্সফার করবেন এবং ৫ মিনিট অপেক্ষা করুন।
২. তারপর ঐ শিক্ষার্থী আবার গ্রহণ করুন। এতে অন্য স্কুলের জন্য অপেক্ষা বা, জামেলা করতে হবে না।
৩. শিক্ষার্থী গ্রহণ করে মোবাইল নাম্বার ইডিট করুন। আপনার সমস্যা সমাধান।
অবশ্যই শিক্ষাবর্ষ ২০২৩ এবং অর্থবছর ২০২৩-২০২৪ দিবেন।
কিছু কথাঃ
১. উপবৃত্তি পাওয়ার আগে অবশ্যই অভিভাবকের নামে নগদ Account করবেন। সিম যে কারো নামে থাকলে সমস্যা নেই।
২. একজন শিক্ষার্থী ৬ বারের উপর উপবৃত্তি পাবে না। এটা Database এ নির্দশেনা দেওয়া আছে।
৩. অবশ্যই চাহিদা সিট Download করে রাখবেন এবং প্রিন্ট করবেন।
৪. কাজগুলো কম্পিউটারে করার চেষ্টা করবেন। নয়তো ভুল হওয়ার সম্ভবনা বেশি থাকে এবং সমস্যা বেশি হয়।
৫. একসাথে একাধিক জন বা, একাধিক ডিভাইস দ্বারা লগিন করবেন না। তাহলে লগ আউট হয়ে যাবেন।
আমাদের group unofficial তাই আমাদের সাহায্য সীমিত। তাই সার্ভার সমস্যা বা, এই জাতীয় সমস্যা মেসেজ করা থেকে দূরে থাকুন। কারণ এর সমাধান আমরা দিতে পারবো। যখন, সার্ভার ঠিকমতো কাজ করবে তখনই কাজ করা যাবে। আপনার সার্ভার এবং অন্যের সার্ভার ভিন্ন নয়। তাই আপনার সমস্যা হলে ওটা অন্যেরো সমস্যা।
সময় বাড়বে কিনা এই বিষয়ে আমরা আন্দাজ করতে পারি পূর্ব ও বর্তমান অভিজ্ঞতা থেকে। তাই আমাদের কথার ভিত্তিতে কাজ ফেলে রাখলে তার দায়-ভার Admin নিবে না।
একটি কথা মনে রাখুন যে, আমাদের অনেক ব্যস্ততা থাকে। এমন অবস্থায় আমরা যতটুকু পারি মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের লাইভে যুক্ত হতে বলা হয়। সেখানে আমরা বিষয়গুলো বলে দেই। কিন্তু অনেকে ইচ্ছাকৃত ভাবে যুক্ত হোন না। তাই আপনার জটিল সমস্যা লাইভে আলোচনা করুন। এত মেসেজ হাতে টাইপ করা যায় না।
উল্লেখ্য যে, এটা একটি সেচ্ছাসেবী group.
উল্লেখ্য যে, এটা একটি সেচ্ছাসেবী group.
