শিক্ষার্থী এন্ট্রির জন্য কোন অপশনের কি কাজ?
১. শিক্ষার্থী নিবন্ধনঃ
এই অপশনের মাধ্যমে একজন নতুন শিক্ষার্থীকে এন্ট্রি করার জন্য ব্যবহার করতে হবে। লক্ষ্যণীয় যে, যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পায়। তাদের তথ্য এন্ট্রির জন্য "আনভেরিফাইড শিক্ষার্থীর তালিকা" নামক অপশন ব্যবহার করে কাজটি সম্পন্ন করতে হবে। এই অপশন নিয়ে পরে আরো আলোচনা করা হবে। মূল কথা যারা "আনভেরিফাইড শিক্ষার্থীর তালিকা" নামক অপশনে নেই। তাদের এই অপশন ব্যবহার করে এন্ট্রি করতে হবে। সে শিক্ষার্থী হতে পারে নতুন ভর্তি অথবা পুরাতন ভর্তি। মনে রাখবেন এই অপশন ব্যবহার করে এন্ট্রি দেওয়ার পর ঐ শিক্ষার্থী "অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা" নামক অপশনে যুক্ত হবে।
২. অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকাঃ
এটি এমন একটি অপশন যেখানে সকল কাজ গচ্ছিত থাকে। Ateo sir এর কাছে শিক্ষার্থীর তথ্য পাঠানোর জন্য এই অপশনই ব্যবহার করা হয়। একজন শিক্ষার্থী এন্ট্রি হলে সে এই অপশনে এসে পড়বে। তবে, এই অপশন থেকে আপনি তথ্য সম্পাদনা (Edit) করতে পারবেন। দেখতে পারবেন এই শিক্ষার্থী কোথায় কার অনুমোদনের অপেক্ষায় আছে। এই জন্য লগ অপশন ব্যবহার করতে হবে। আপনি যখন "আনভেরিফাইড শিক্ষার্থীর তালিকা" অপশন এবং "শিক্ষার্থী নিবন্ধন" অপশন থেকে এন্ট্রি দিবেন। তখন সকল শিক্ষার্থী "অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা" নামক অপশনে জমা হবে। মূল কথা হলোঃ আপনার শিক্ষার্থী Ateo sir এর অনুমোদনের আগে এই অপশনে শিক্ষার্থী থাকবে এবং অনুমোদনের পর তা "নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা" নামক অপশনে যুক্ত হবে।
৩. নিবন্ধিত শিক্ষার্থীর তালিকাঃ
এই তালিকায় অনুমোদিত শিক্ষার্থীগণ থাকবে। অর্থাৎ এই অপশনে যারা থাকবে তারাই আপনার স্কুলের অনুমোদিত শিক্ষার্থী। এর বাইরে যে কোনো অপশনে থাকুক না কেন সে আপনার স্কুলের অনুমোদিত শিক্ষার্থী নয়।
৪. শিক্ষার্থীর তথ্য অনুসন্ধানঃ
এই অপশন ব্যবহার করে আপনি একজন শিক্ষার্থীকে অনুসন্ধান করতে পারবেন। অনুসন্ধান এর জন্য শিক্ষার্থীর জন্মসনদ নম্বর দিয়ে অনুসন্ধান করতে পারবেন। তার জন্য আর কোনো তথ্যের প্রয়োজন নেই।
৫. আনভেরিফাইড শিক্ষার্থীর তালিকাঃ
আপনার স্কুলে যারা উপবৃত্তি পায়। তাদের তথ্য মাইগ্রেট হয়ে এই অপশনে থাকবে। এখান থেকে তথ্য এন্ট্রির মাধ্যমে শিক্ষার্থী কে অনিবন্ধিত তালিকায় নিতে হবে। যাদের তথ্য Enable থাকবে তাদের কে এন্ট্রি করা যাবে। আর যাদের তথ্য disable থাকবে। অর্থাৎ এন্ট্রি বাটনে ক্লিক করলে ক্লিক হবে না। ঐ সকল অপশন disable অবস্থায় আছে। অর্থাৎ disable থাকার কারণ তাদের তথ্য এন্ট্রি হয়েছে। আর যারা enable আছে। বুঝবেন এদের তথ্য এখান থেকে এন্ট্রি করা হয়নি। তবে, আনভেরিফাইডে থাকা শিক্ষার্থীকে "শিক্ষার্থী নিবন্ধন" অপশন থেকেও এন্ট্রি করতে পারবেন। কিন্তু আনভেরিফাইড থেকে করলে সুবিধা এই যে, শিক্ষার্থীর সব তথ্য নতুন করে এন্ট্রি দিতে হয় না। আর "শিক্ষার্থী নিবন্ধন" অপশন থেকে এন্ট্রি দিলে সব তথ্য এক এক করে দিতে হয়। যা সময় সাপেক্ষ এবং কিছুটা জামেলার। তাই আপনি চেষ্টা করবেন আনভেরিফাইড শিক্ষার্থী থেকে এন্ট্রি দিতে। তবে, চাই "শিক্ষার্থী নিবন্ধন" অপশন থেকেও দিতে পারবেন।
লক্ষ্যণীয়ঃ যদি আপনার স্কুলে নতুন ভর্তি হয়েছে সে উপবৃত্তি পায় না। যার কারণে তার তথ্য "আনভেরিফাইড শিক্ষার্থীর তালিকা" নামক অপশনে পাবেন না। তাকে অবশ্যই "শিক্ষার্থী নিবন্ধন" অপশন থেকেই এন্ট্রি দিতে হবে।
বিঃ দ্রঃ "শিক্ষার্থী নিবন্ধন" ও "আনভেরিফাইড শিক্ষার্থীর তালিকা" এর মধ্য পার্থক্য হলোঃ আনভেরিফাইডে শিক্ষার্থী গুলোকে উপবৃত্তির সার্ভার থেকে মাইগ্রেট করে আনা হয়েছে। যার ফলে, কিছু তথ্য থাকলেই সহজে এন্ট্রি করা যায়। আর "শিক্ষার্থী নিবন্ধন" অপশনে কোনো তথ্য আগের থেকে দেওয়া থাকবে না। সব তথ্য দিয়ে এন্ট্রি করতে হবে। তাই যে কোনো একটি অপশন থেকে আপনার সুবিধামতো আপনি এন্ট্রি দিতে পারবেন। মনে রাখবেন যে, উপরে আলোচিত দুটির যেকোনো একটি থেকে এন্ট্রি দেওয়ার পর তা "অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা" নামক অপশনে যাবে। তবে, সেখান থেকে চাইলে পুনরায় ঐ শিক্ষার্থীর তথ্য পরিবর্তন (Edit) করতে পারবেন। কিন্তু অনিবন্ধিত তালিকায় শিক্ষার্থী থাকলে। আপনি তাকে আর ২য় বার এন্ট্রি দিতে পারবেন না।
প্রাথমিক বিদ্যালয়ের অনেক বিশেষজ্ঞ স্যার,ম্যাম আছে এই গ্রুপে। যেকোনো বিদ্যালয় সংক্রান্ত সকল সমস্যা সমাধানের জন্য whatsapp group এ মেসেজ করতে পারেন। আশা করি সকল সমস্যার সমাধান দিতে ও নিতে পারবেন।। নিচে ক্লিক করে Whatsapp Group এ যুক্ত হোনঃ
https://chat.whatsapp.com/ErSCwgUihg69beJOjWeMxD
.jpeg)