ID & Password ভুলে গেছি করণীয় কি?

 ম্যাম/স্যার,

এটা এই জন্য আসে যে, আপনার id এবং Password  ঠিক নেই। 

১. কিভাবে বুঝবো?

এটি আপনি সহজে বুঝার জন্য crvs apps download তারপর দেখুন। লেখা আসবে যে, আপনার id & password ভুল। 

২. কিন্তু আগেতো ঠিক ছিল!

আগে ঠিক ছিল বলতে এখনও ঠিক আছে। কেননা, এই id & password ব্যবহার করে আপনি IPEMIS এ ডুকতে পারছেন। তাইতো?

৩. তাহলে ভুল হল কিভাবে?

বিষয়টি হলো আপনার আইডি সার্ভারে মিল পাচ্ছে না। এর কারণ আপনার আইডি Crvs (unique id) থেকে কোনো কারণে বাদ পড়েছে। যার ফলে এখানে লগিন করতে পারছেন না।

৪. করণীয় কি?

করণীয় বলতে আপনাদের id & password এখানে যোগ করতে হবে।

৫. কিভাবে করবো?

এটা আমি আপনি করতে পারবো না। এটি করার জন্য Ateo sir কে জানাতে হবে। বলতে হবে যে, apps দিয়ে লগিন করলে ভুল বলে। আপনি ঠিক করে দেন স্যার। তখন সে তাদের বিভাগীয় Whatsapp Group বা, তাদের ঊর্ধতন কর্মকর্তার সাহায্যে crvs এ যোগাযোগ করবে। তখন তারা এটা ঠিক করে দিবে। 

৬. আর কোনো উপায় নেই? কেননা Ateo sir ব্যস্ত থাকেন।

আছে! আপনি Crvs এর Help line এ যোগাযোগ করতে পারেন। অথবা, Helping Page on e-Monitoring..... নামক একটা পেইজ পরিচালনা কারীদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। তাতে করে এর সমাধান পাবেন।