জ্ঞান জননী
গাহি অন্তর মম গানে
উল্লাস আজি প্রাণে
সুর ছন্দে তাই,
বিহঙ্গের সুরে ডাকি
সেই ছবি আঁকি
যখন যাহা পাই!
সেদিন দেখি,তুলে আঁখি
নয়নে নব পরিচয়,
টানিয়া নিলে বুকে
আমি মহাসুখে
কভু পাইনিকো কোনো ভয়!
মুছিয়ে গ্লানি,জ্বালিয়ে শিখা
আজি মহা বরে,
শত বছর ধরে,শত পূণ্যের পরে
দেখা হয় তব তরে!
সে দেখা মম দেখা
প্রাণের ঠাকুর রূপে,
কে মানিবে কবে
আমি দেবতা স্তবে,
মানি দীপ্ত সু-রূপে!
আজ আমার চিত্ত রথে
বকুল ফুলের মাল্য গেঁথে
করি পিপাসার অবসান,
প্রাণে-প্রাণে প্রাণ মিলিয়ে
জীবন তরীর গান বিলিয়ে
দেখি আপনার অবদান।।
উৎসর্গঃ
নূরজাহান রত্না
গনিত শিক্ষিকা
১২৯ নং বলিখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
বলিখন্ড, কালিহাতী, টাঙ্গাইল