ইংরেজি সনদ নাই। ইংরেজি নাম আসে না। কি যেন, আবুল-তাবুল নাম আসে। করণীয় কি?

 ১. ইংরেজি নাম আসে না। কি যেন, আবুল-তাবুল নাম আসে। 

সমাধানঃ এর কারণ এই জন্মনিবন্ধন আগে করা হয়েছিল যার কারণে আগে বাংলা করেছে কিন্তু ইংরেজি করে নাই। 

নিচের ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন যে, অনলাইন করা জন্মনিবন্ধন কিভাবে চেক করা হয়।




২. তাহলে করণীয় কি?

সমাধানঃ আপনি অভিভাবক কে জানান যে, এটা ইংরেজি করে আনতে হবে। কেননা এখন একটা নিয়ম আসছে সবার জন্মসনদ ইংরেজি বাংলা দুইটা লাগবে। অন্যথায় সে স্কুলের শিক্ষার্থী হিসেবে গণ্য হবে না। এমন কি কোনো স্কুলেও ভর্তি হতেও পারবে না।

মোট কথা তার ইংরেজি সনদ নাই। তাই তাকে ইংরেজি সনদ করতেই হবে অন্যথায় আপাদত তার এন্ট্রি করা গেলেও পরিপূর্ণতা পাবে না। তবে, এন্ট্রি করে অনিবন্ধিত তে রাখা যেতে পারে।

বিঃ দ্রঃ ইংরেজি সনদ না করে আনলে ইংরেজি নাম আসবে না। এখন, তাকে যদি ঐ ভাবে প্রেরণ করি তবে, ভুল থেকেই যাবে। আবার একটি কথা স্মরণে রাখুন। যদি ঐ শিক্ষার্থী ইংরেজি সনদ করে আনে তবে আগের সনদ বাতিল হয়ে যাবে। কারণ ইংরেজি করতে গেলে নতুন করে সনদ নং সহ জন্মসনদ তৈরি করে দেয়। তখন তার দুটি সনদ তৈরি হয়ে যাবে। তাই এখন, তার ইংরেজি সনদ করা ছাড়া উপায় দেখছি না। তবে, তার তথ্য এন্ট্রি করে রাখলেও তাকে Ateo sir এর কাছে দিবেন না।


কিছু মন্তব্যঃ

ইংরেজি সনদ না করে আনলে তা brn server এ এন্ট্রি থাকবে না। যখন nid করতে যাবে তখন, লাগবে। তখন যদি ইংরেজি করে তবে, বর্তমান সনদ বাতিল যাবে। তখন, uid তে এন্ট্রি একটা সনদ আবার nid করবে আরেক সনদ দিয়ে। এখানে, একটা বেজাল।

আবার, প্রাথমিক বিদ্যালয় নয় হাতে করলো ঠিক আছে। কিন্তু হাই-স্কুল। তারা তো অন্য অধিদপ্তর। তাদের মুটামুটি কাজ শেষ ইংরেজিসহ। যখন ৬ষ্ঠ তে ওঠবে তখন তাদের ট্রান্সফার করলে তাদের সার্ভারে এন্ট্রি নিবে না। কারণ, তাদের সার্ভার ইংরেজি চাইবে। তখন আবার ইংরেজি করলে বর্তমান বাংলা সনদ বাদ যাবে। তখন, তার তথ্যই মিলবে না। আর ট্রান্সফারও হবে না। এখন, হাই-স্কুল,কলেজ সেখানে এক জামেলার সৃষ্টি হবে। আবার একটা নাম লিখে দিলো। পরে, তারা সনদ করে আনলো কিন্তু যে, নাম বানান লিখে দিলো সেটাও মিললো না। হতেই পারে স্যার। তাই সমস্যা পদে পদে।

বিঃদ্রঃ ব্যাক্তিগত মতামত খারাপ ভাবে নিবেন না।




প্রাথমিক বিদ্যালয়ের অনেক বিশেষজ্ঞ স্যার,ম্যাম আছে এই গ্রুপে। যেকোনো বিদ্যালয় সংক্রান্ত সকল সমস্যা সমাধানের জন্য whatsapp group এ মেসেজ করতে পারেন। আশা করি সকল সমস্যার সমাধান দিতে ও নিতে পারবেন।। নিচে ক্লিক করে Whatsapp Group এ যুক্ত হোনঃ

https://chat.whatsapp.com/ErSCwgUihg69beJOjWeMxD