১. স্বাক্ষর আসে না। কি করবো?
প্রথমে আপনি স্বাক্ষর অপশনে Nid number & স্বাক্ষর ও মোবাইল নাম্বার দিয়ে স্বাক্ষর এর কাজ শেষ করুন। না বুঝলে ব্যবহার বিধি নামক অপশন আছে দেখুন। ওখানে ক্লিক করলে ভিডিও পাবেন। তাছাড়া Southtech Youtube Channel এ ভিডিও পাবেন। ভিডিও লিঙ্কঃ
https://youtu.be/rjvp67-3tm4২. স্বাক্ষর পরিবর্তন হচ্ছে না। কি করবো?
প্রথমে স্বাক্ষর মুছে ফেলুন। তারপর মোবাইল নাম্বার ও স্বাক্ষর পুনরায় দিয়ে সেইভ করুন। স্বাক্ষর (৫০*৩০০) বা, (৬০*৩০০) রাখুন। অন্যথায় ঘরের বাইরে চলে যেতে পারে স্বাক্ষর। তাই সেইভ দেওয়ার আগে দেখে নিন। অবশ্যই স্পষ্ট স্বাক্ষর দিবেন।
৩. স্বাক্ষর দেওয়ার পর প্রতিবেদন দেখলে নতুন স্বাক্ষর আসে না কেন?
সার্ভার আগের স্বাক্ষর দিয়ে আপনার প্রতিবেদন তৈরি করে রেখেছে। যার কারণে আগের স্বাক্ষর দেখাচ্ছে।
৪. তাহলে কিভাবে বর্তমান নতুন স্বাক্ষর শো করাবো প্রতিবেদনে?
আপনি সম্পাদনাতে গিয়ে আবার পরবর্তী ধাপ অতিক্রম করে তারপর সেইভ করুন। এখন, প্রতিবেদন দেখুন। আপনার নতুন স্বাক্ষর শো করবে। আর নতুন এন্ট্রির ক্ষেত্রে বর্তমান স্বাক্ষরই শো করবে।
৫. কিভাবে সম্পাদনা করবো?
আপনি অনিবন্ধিত তালিকায় গিয়ে শিক্ষার্থীর পাশে Arrow Botton এ ক্লিক করে সম্পাদনাতে যান। তারপর ঐ শিক্ষার্থী তথ্য একটু পরিবর্তনের মতো করুন। যেমন প্রথমে অন্য শ্রেণি সিলেক্ট করুন তারপর আবার ঐ শিক্ষার্থীর শ্রেণি সিলেক্ট করুন। এই ভাবে দুই একটা পরিবর্তন করে আবার আগেরটা রাখুন। তারপর পরের ধাপে যেয়ে যেয়ে আবার পুনরায় সেইভ করুন এবং দেখুন প্রতিবেদন লেখা আসছে ওখানে ক্লিক করে প্রতিবেদন download করুন। তারপর আবার অনিবন্ধিততে গিয়ে যে শিক্ষার্থী সম্পাদনা করলে তার প্রতিবেদন download করুন।
তবুও যদি না হয়। তবে চিন্তা করার কিছু নেই। সার্ভার আপডেট হলে শো করবে এখন করবে না।
পরিশেষে এই বলি যে, আপনার কাজ হলো uid এর তথ্য এন্ট্রি। তাই চিন্তামুক্ত ভাবে এন্ট্রি করুন। সব সমস্যার সমাধান ধীরে ধীরে হবে। স্বাক্ষর শো করানো বিশেষ কোনো কাজের মধ্য পড়ে না। স্বাক্ষর একটি চিহ্ন মাত্র। স্বাক্ষর শো না করলেও আপনি তা Ateo sir বরাবর পাঠাতে পারবেন। তাই স্বাক্ষর নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। সময় হলে শো করবে। স্বাক্ষরের আপাদত তেমন কোনো প্রয়োজন নেই।
প্রাথমিক বিদ্যালয়ের অনেক বিশেষজ্ঞ স্যার,ম্যাম আছে এই গ্রুপে। যেকোনো বিদ্যালয় সংক্রান্ত সকল সমস্যা সমাধানের জন্য whatsapp group এ মেসেজ করতে পারেন। আশা করি সকল সমস্যার সমাধান দিতে ও নিতে পারবেন।। নিচে ক্লিক করে Whatsapp Group এ যুক্ত হোনঃ
https://chat.whatsapp.com/ErSCwgUihg69beJOjWeMxD