উপজেলা/থানা এবং ইউনিয়ন এই গুলো আসে না। করণীয় কি?
প্রথমে বলে রাখি এটা সার্ভারের সমস্যার কারণে আসে না। গভীর রাত অথবা, ভোর সকালের দিকে সার্ভার Free থাকে তখন আসে। এখন, আপনি যদি আনভেরিফাইড থেকে তথ্য এন্ট্রি করে থাকেন তবে, ঠিকানা ছাড়াই তথ্য সেইভ করে রাখুন। পরে, অনিবন্ধিত তালিকায় গিয়ে সম্পাদনাতে ক্লিক করে ঠিকানা দিতে পারবেন। কিছু ক্ষেত্রে Apps দিয়ে এই ঠিকানা সহজেই দেওয়া যেতে পারে। তাই এই ক্ষেত্রে Apps ব্যবহার করে দেখতে পারেন।
টেকনিকঃ যদি আপনার কাঙ্খিত উপজেলা/ইউনিয়ন না শো করে তবে, নিচের মতো করে দেখতে পারেন। এতে করে সমাধান হলেও হতে পারে।
অনিবন্ধিত তালিকাতে গিয়ে সম্পাদনাতে যান। তারপর বিভাগ অন্য একটা সিলেক্ট করুন তারপর আপনার বিভাগ আবার সিলেক্ট করুন। তারপর আপনার জেলা অন্য একটা সিলেক্ট করুন এবং আবার আপনার টা সিলেক্ট করুন।
তারপর উপজেলা অন্য একটা সিলেক্ট করুন তারপর আবার আপনার টা সিলেক্ট করুন। দেখুন অপশন আসার সম্ভবনা আছে। তারপরও যদি না হয় তখস ঠিকানা ছাড়া সেইভ করে রাখুন। পরে সার্ভার ভাল হলে এই কাজটি করতে হবে।
ব্যক্তিগত মতামতঃ
আপনি ঠিকানা ছাড়াই সেইভ করে রাখতে পারেন। সমস্যা ছাড়াই পরে সম্পাদনা করে এগুলো দিতে পারবেন। তাছাড়া গভীর রাত এবং সকালে সার্ভার ভাল থাকে তখন দিতে পারেন। তবে, মোবাইল apps ব্যবহার করেও দেখতে পারেন। লিঙ্ক নিচে দেওয়া হলো।
https://play.google.com/store/apps/details?id=com.stg.crvs
প্রাথমিক বিদ্যালয়ের অনেক বিশেষজ্ঞ স্যার,ম্যাম আছে এই গ্রুপে। যেকোনো বিদ্যালয় সংক্রান্ত সকল সমস্যা সমাধানের জন্য whatsapp group এ মেসেজ করতে পারেন। আশা করি সকল সমস্যার সমাধান দিতে ও নিতে পারবেন।। নিচে ক্লিক করে Whatsapp Group এ যুক্ত হোনঃ
https://chat.whatsapp.com/ErSCwgUihg69beJOjWeMxD