উপবৃত্তি নিয়ে নানা ধরণের প্রশ্ন ও সমাধান পর্ব-১

প্রতিনিয়ত উপবৃত্তি নিয়ে কিছু প্রশ্ন আসে। যে প্রশ্ন গুলোর উত্তর অনেকের জানা আবার অনেকের অজানা। নিম্নে এক এক করে সকল প্রশ্নের উত্তর প্রধান করা হলোঃ



১. আমি যখন কাজ করতে যাই তখন কিছু শিক্ষার্থী আছে যাদের Duplicate দেখায়। 


একটি বিষয় জেনে রাখুন যে, এই শিক্ষার্থী আপনার স্কুলে অথবা, অন্য কোনো স্কুলে এন্ট্রি হয়ে গেছে। প্রথমে আপনি আপনার বিদ্যলযের রিপোর্ট অপশন থেকে বিস্তারিত রিপোর্ট Download করে দেখবেন। তাছাড়া শিক্ষার্থী ট্রান্সফার অপশন ব্যবহার করে আপনি চেক করতে পারেন যে, এখানে এন্ট্রি আছে কিনা।
 এই শিক্ষার্থীর অভিভাবক এর সাথে প্রথমে যোগাযোগ করতে হবে। তাদের বিষয়টি বুঝিয়ে বলতে হবে। তাদের কাছ থেকে জানতে হবে যে, এই শিক্ষার্থী আগে কোথাও ভর্তি ছিল কিনা। অনেক অভিভাবক বিষয়টি লুকাতে পারে। যাইহোক, যদি তারা তথ্য দিতে পারেন। তবে, তাদের মাধ্যমে ঐ স্কুলে যোগাযোগ করে ট্রান্সফার করার জন্য বলতে হবে। তারপর আপনি ট্রান্সফার কৃত শিক্ষার্থী গ্রহণ করতে হবে।

উপরের বিষয় দ্বারা এই কাজটি সমাধান না হলে। তখন তথ্যটি Ateo Sir বা, Uaeo Sir কে দিবেন। সে সার্চ করে দেখবে যে, তার অন্তর্ভুর্ক কোনো ক্লাস্টারে আছে কিনা। Ateo Sir চাইলে জেলাতে তথ্যটি পাঠিয়ে চেক করে নিতে পারে।

তবুও সমাধান না হলে বুঝবেন যে শিক্ষার্থী নিষ্ক্রিয় বা, প্রাথমিক চক্রের সমাপ্তি অবস্থায় আছে। এমন অবস্থায় ঐ শিক্ষার্থী বা, অনেক জন হলে তাদের তথ্য তালিকা করে জন্মসনদ সহ Ateo sir কে দিবেন। সকল জেলার জন্য একটি বিভাগীয় Whatsapp Grop আছে। সেখানে, স্যার আপনার তথ্যটি পাঠিয়ে দিলে। তখন এর সমাধান সহজেই মিলবে। মনে রাখবেন আপনার স্কুলের নাম,Emis code,আপনার নাম্বার দিতে ভুলবেন না।



২. যারা আমার স্কুলে পড়ে না। আবার কোথাও পড়ে কিনা জানি না।


যারা স্কুলে পড়ে না। তাদের তথ্য এন্ট্রি করে রাখা যাবে। পরে, চাহিদা দিবো না শুধু। তাছাড়া ট্রান্সফার করে রাখলে যদি কেউ গ্রহণ না করে তবে, তা থেকে যাবে। পরে, আপনি ঐ শিক্ষার্থী আসলে তা গ্রহণ করতে পারবেন আর না আসলে বা, অন্য স্কুলে ভর্তি হলে তারা গ্রহণ করতে পারবে। তবে, কেউ গ্রহণ করে রেখে দিলে এবং উপজেলাতে না পাঠালে ঐ শিক্ষার্থীর সমস্যা।

যদিও কাজটি স্যার রা করবেন না। সবই আপনার ইচ্ছা। তবে, ট্রান্সফার না করে রাখাই ভাল। এন্ট্রি করে রাখতে পারেন। চাহিদা দিবেন না। মনে রাখবেন উপবৃত্তি Crvs থেকে দেওয়া হবে। তাই সাময়িক ভাবে  এন্ট্রি করে রাখা ভাল। আপনি চাইলে এন্ট্রি না করেও রাখতে পারেন।



৩. আচ্ছা শ্রেণি হালনাগাদ এর সময় যে অপশন দেখা যায। সেখানে, কোন অপশনের কি কাজ?


উত্তরঃ যদি ২০২২ সালে ১ম শ্রেণি এবং ২০২৩ সালে ২য় শ্রেণি। তাহলে সে ক্ষেত্রে শ্রেণি প্রমশন দিবেন।

 যদি ২০২২ সালে যে শ্রেণিতে ছিল এবং ২০২৩ সালে একই শ্রেণি হলে। তখন, পুনরাবৃত্তি দিবেন। 

যদি ২০২২ সালে উপরের ক্লাসে এন্ট্রি হয়ে থাকে। যেমন ধরা যাক, সে ২০২২ সালে ৩য় শ্রেণিতে পড়তো কিন্তু ভুলক্রমে উপবৃত্তিতে ২০২২ সালে ৪র্থ শ্রেণিতে এন্ট্রি দেওয়া হয়েছিলো। এখন, ২০২৩ সালে সে ৪র্থ শ্রেণিতে পড়ে। তাকে শ্রেণি প্রমোশন দিলে সে ৫ম হবে। কিন্তু সে ৪র্থ তে পড়ে এবং আমি চাচ্ছি সে ৪র্থ হোক। এমন অবস্থায় ৪র্থ রেখে রোল ও যাবতীয় তথ্য দিয়ে ভুল এন্ট্রি দিবেন।

 যদি ২০২২ সালে ৫ম শ্রেণি থাকে এবং ২০২৩ সালে ৬ষ্ঠ বা,৭ম শ্রেণিতে চলে গেছে। সেক্ষেত্রে প্রাথমিক চক্রের সমাপ্তি দিতে হবে। কোনো শ্রেণি বা, রোল দিতে হবে না। আর উপরের সব ক্ষেত্রে শ্রেণি ও রোল দিতে হবে। তবে, প্রাথমিক চক্রের গুলো শ্রেণি রোল দিতে হবে না।

মনে রাখবেনঃ বর্তমান শ্রেণি,রোল দিতে হবে। আর সকল এন্ট্রি করা (তথ্য হালনাগাদ ও নতুন এন্ট্রি) অবশ্যই Ateo sir কে প্রেরণ করতে হবে।